আরাবুলের চা-চক্রে হামলা, অভিযোগ ওড়ালেন শওকত ঘনিষ্ট খয়রুল

0
282
আরাবুল ইসলামের চা চক্রে অতর্কিতভাবে হামলা চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাতুলিয়ায়। অভিযোগের তীর তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে।
দীর্ঘ পাঁচ মাস জেলবন্দি থাকার পর গত জুলাই মাসে জেল থেকে মুক্তি পেয়েছিলেন আরাবুল। তারপর থেকে বাড়িতেই ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে দেখা করার জন্য সাতুলিয়ায় একটি চা-চক্রের আয়োজন করেছিলেন আরাবুল ইসলাম। সেই চা চক্রে হামলার অভিযোগ শওকতের ঘনিষ্ঠ তণমূল নেতা খায়রুলের অনুগামীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে খায়রুল ইসলাম বলেছেন, তোলাবাজির ছক কষছিলেন আরাবুল। স্থানীয়েরা সেই ছক ভেস্তে দিয়েছেন।খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ পিকেটিং বসানো হয়েছে।