আরাবুল খুনের ষড়যন্ত্রে যুক্ত, খবর দেন অভিষেক : শওকত 

0
353
Investigation against Arabul  Shaukat
Investigation against Arabul Shaukat
আরাবুল ইসলাম খুনের ষড়যন্ত্রে যুক্ত, খবর দিয়েছিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে প্রকাশ্য সভামঞ্চ থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
তৃণমূল বিধায়কের অভিযোগ, পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন আরাবুল ইসলাম। নিজের ছেলেকে জেলা পরিষদের টিকিট পাইয়ে দিতে তাঁর কাছে দরবার করেছেন। এমনকি, দলের নেতাকে খুনের ষড়যন্ত্রের নায়ক ছিলেন আরাবুল ইসলাম। যা নিয়ে আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম জানিয়েছেন, এ নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি নন মঙ্গলবার ভাঙড় কলেজ মাঠে তৃণমূলের সভা ছিল। সেখান থেকে আরাবুলের নাম নিয়েই একাধিক দুর্নীতির অভিযোগ করেছেন শওকত মোল্লা। শওকত এ-ও বলেছেন, দলের সঙ্গে গাদ্দারি করেছেন। যাঁকে ভাঙড়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই আরাবুল ইসলামের নামে কয়েকটা চিঠি হাতে পাওয়া গিয়েছে। তিনি জানান, আরও অনেক তথ্য পেয়েছেন। সে সবেরই তদন্ত হবে দলের তরফে।