আরামবাগে আক্রান্ত তৃণমূল নেতা, অভিযুক্ত বিজেপি 

0
423
Trinamool leader attacked in Arambagh BJP accused
Trinamool leader attacked in Arambagh BJP accused

আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়কে মারধরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, রবিবার রাতের বেলা ধারালো অস্ত্র নিয়ে শ্যামল রায়-র মাথায় আঘাত করা হয়।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্যামল রায়।  কালীপদ বাগ ও শ্যামল মালিক নামে দু’জন শ্যামলকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি ওই দু’জনকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।