গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk আর্থিক তছরূপঃ তৃণমূল প্রার্থী বাপি-র বিরুদ্ধে এফআইআর

    আর্থিক তছরূপঃ তৃণমূল প্রার্থী বাপি-র বিরুদ্ধে এফআইআর

    0
    302
    bapir birudhhe FIR
    bapir birudhhe FIR

    আর্থিক তছরূপের অভিযোগে মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। বিজেপির দায়ের করা মামলায় মথুরাপুরের ওসিকে শোকজ করে আদালত।

    এরপরেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তাঁর স্ত্রী কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি হালদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান অনুপ মিস্ত্রি ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি ও তাঁর স্বামী বাপির বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ বাপি হালদারের স্ত্রী শিলি হালদার ওই পঞ্চায়েতের প্রধান থাকাকালীন পঞ্চায়েত এলাকায় একই রাস্তায় তিনবার কাজ দেখিয়ে টাকা তুলেছেন। রাস্তার কাজ না করেও টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।