
আর্থিক দুর্নীতির অভিযোগে আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাইকোর্টে প্রধান বিচারপতি।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বুধবার বিষয়টিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয়। আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় টানা ৬ দিন টানা জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ। এরইমধ্যে লালবাজারে সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে সিট গঠন করেছে রাজ্য সরকার।








