
বহুজাতিক সংস্থায় কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ফের কলকাতায় চার ব্যবসায়ীর বাড়িতে ইডি-র অভিযান।
শনিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা বেরন। সেখান থেকে একদল আধিকারিক দক্ষিণ কলকাতার আলিপুরে পৌঁছন। সেখানে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে তল্লাশি। বিভিন্ন ছোট ছোট দলে ভাগ হয়ে ইডি আধিকারিকরা সাউথ সিটি, লেকটাউন, যাদবপুর-সহ মোট আট জায়গায় তল্লাশি করছেন।ইডি সূত্রে খবর, কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগের তদন্তেই এই অভিযান। এই ঘটনায় সিঙ্গাপুর-যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর। এর আগে সিবিআই এই প্রতারণা ও আর্থিক তছরুপ মামলার তদন্ত করে। সূত্রের খবর, চার্জশিটও জমা করেছিল তারা, এবার তল্লাশি-অভিযানে নেমেছে ইডি।
