
আর্থিক প্রতারণার অভিযোগে সপুত্র গ্রেফতার করা হয়েছে দুর্গাপুর নগরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়কে।
প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন দুর্গাপুরের মেনগেট এলাকার বাসিন্দা মহম্মদ আসিফ নামে এক ব্যক্তি। অভিযোগ, আসিফের কাছ থেকে একটি পুরনো চারচাকা গাড়ি কেনেন মানস রায়। গাড়ির দাম বাবদ আট লক্ষ চল্লিশ হাজার টাকার চেকও দেন। পরদিনই ব্যাঙ্কে চেক জমা করলে বাউন্স হয় চেক। পরপর ছয়টি চেক বাউন্স হওয়ার পরেই দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন আসিফ। তারই ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ অভিযুক্ত মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়কে গ্রেফতার করে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেছেন, এই মামলার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। এটা একেবারেই একটি আর্থিক প্রতারণার মামলা।








