আর জি করঃ প্রতিবাদ করে গ্রেফতার ১৫, মুক্তির দাবিতে বিক্ষোভ

0
154
RG KAR PROTIBAD KORE GREFTAR 15
RG KAR PROTIBAD KORE GREFTAR 15
আর.জি.করের ঘটনায় প্রতিবাদ জানিয়ে পথে নামায় জমি রক্ষা কমিটি রাজ্য সম্পাদক সহ ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অবিলম্বে তাঁদের মুক্তির দাবিতে হাড়োয়া রোড অবরোধ করেছেন স্থানীয়রা। রাস্তার ওপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। শনিবার সকাল পর্যন্ত বারুইপুর থেকে চম্পাহাটি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন জমি রক্ষা কমিটির কর্মী সমর্থকরা।ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।  বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়ে বলেছেন, অবিলম্বে জমি রক্ষা কমিটি রাজ্য সম্পাদক অলিক চক্রবর্তী, মির্জা হাসান, শুক্লা ভুঁইমালী, সাজাহারুল ইসলাম  সহ ১৫ জনকে মুক্তি দিতে হবে।