আর জি করকাণ্ডের প্রতিবাদে পথে ৪ হাসপাতালের চিকিৎসকরা

0
248
4 hospital er doctor ra
4 hospital er doctor ra

আর জি করকাণ্ডের প্রতিবাদে আবারও পথে নেমেছেন চিকিৎসকরা। আলিপুর রোডে আরজি করের ঘটনার নির্যাতিতার বিচারের দাবিতে ক্যালকাটা হসপিটাল, উডল্যান্ড, কোঠারি, বিএম বিড়লা হাসপাতালের চিকিৎসকরা পথে নামেন।

স্লোগান ওঠে উই ওয়ান্ট আস্টিস। পাশাপাশি আরজি করের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থাকার বার্তাও দিয়েছেন। এদিকে আরজিকের বিচারের দাবিতে পথে নেমেছিলেন রোটারিয়ানরাও। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টতের তরফে ভিক্টোরিয়া থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত মিছিল করেন তারা। এদিকে আর জি করের প্রতিবাদে জেলা জেলায় প্রতিবাদে সামিল হয়েছিল টিএমসিপিও।