
আর জি কর হাসপাতালে তাণ্ডবে পুলিশের অ্যাসেসমেন্ট ফেলিওর ছিল। মেনে নিয়েছেন সিপি বিনীত গোয়েল। তিনি বলেছেন আন্দোলন যে হঠাৎ করে হিংসাত্মক হয়ে উঠবে তা আঁচ করতে পারেনি পুলিশ।
সিপি আরও জানিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে কোনও জমায়েত হলে তা নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে তুলনামূলক কঠিন। কারণ সেখানে কোনও নেতা থাকে না। শহরজুড়ে বিভিন্ন জায়গায় জমায়েত ছিল। আর জি করের সামনে ডিসিপি পর্যায়ের পুলিশও মোতায়েন করা হয়েছিল। পুলিশও আক্রান্ত হয়। ডিসিপি গুরুতর আহত হন। তাই সামাল দিতে সময় লেগে যায়। তবে আরজি করের ঘটনা নিয়ে নানা গুজবও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলো নিয়ে যে যেমন পারছেন বিশ্লেষণ করছেন। প্রমাণ ছাড়া গুজবে কান না দিতে বলেছেন সিপি। তিনি আরও বলেছেন পুলিশের কাউকে বাঁচানোর নেই। শুধু প্রমাণের অপেক্ষায় রয়েছে। তদন্তে কেন্দ্রীয় এজেন্সির প্রতি ভরসা রাখতেও বলেছেন সিপি। I
