আর জি করকাণ্ড একজনের পক্ষে অসম্ভব কিছু নয়, রিপোর্ট বিশেষজ্ঞদের

0
249

আর জি করের ধর্ষণ খুন একজনের পক্ষে ঘটানো অসম্ভব কিছু নয়। সিবিআইকে দেওয়া রিপোর্টে তেমনটাই জানিয়েছে দিল্লির বিশেষজ্ঞ দল। নির্যাতিতার শরীরে যে ধরণের আঘাতের চিহ্ন মিলেছে তা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন আর জি করে ধর্ষণ খুনের ঘটনা একজনও ঘটিয়ে থাকতে পারে। তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যামূলক প্রতিবেদনের সঙ্গে ঘটনার তথ্যপ্রমাণ মিলিয়ে দেখে এ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলেই মনে করছে দিল্লির চিকিৎসক দল।