
আর জি করের আন্দোলন কি এবার ব্রিগেড মুখী। দ্রোহের কার্নিভালের ভিড় দেখে উচ্ছ্বসিত ডাক্তাররা এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভরানোর ভাবনা শুরু করেছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরর্স-র তরফে বলা হয়েছে এই অদলীয় আন্দোলন একদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করবে।
চিকিৎসককে ধর্ষণ খুনে বিচারের দাবিতে হুঁশিয়ারি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বিচারের দাবিতে মঙ্গলবার রানি রাসমনি অ্যাভিনিউতে দ্রোহের কার্নিভাল করেছেন ডাক্তাররা। কিন্তু পুলিশ ১৬৩ ধারা কার্যকর করে ব্যারিকেড দিয়ে দ্রোহের কার্নিভাল বন্ধের চেষ্টা করে। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডাক্তাররা। এরপরেই হাইকোর্টের নির্দেশে দ্রোহের কার্নিভাল হয়। আর তাতে মানুষের স্বতস্বর্ত যোগদানই আগামী দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অদলীয় আন্দোলন করার ভাবনা শুরু করেছেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেছেন যে কেউ ব্রিগেডে সভা করতে পারে।
তাঁর প্রশ্ন সেই সভায় কি শুধু ডাক্তাররা থাকবেন না সিপিএমের নেতারাও থাকবেন।
ছবি সৌজন্যে : নিজস্ব
