
আর জি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের নিষেধাজ্ঞা ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের তরফে নগরপাল মনোজ বর্মা একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে ১৬ অক্টোবর থেকে আগামী ৩০ সেপ্টেম্বর আর জি কর সংলগ্ন এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না।
জানানো হয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে— বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়।
ছবি সৌজন্যে : নিজস্ব
