
আর জি করের বিচারের দাবিতে মঙ্গলবার সরগরম কলকাতা। একদিকে বাম ছাত্র যুবরা অন্যদিকে সল্টলেকে টিআইসিইউ, শ্রমজীবী সমাদ্বয় কমিটি সহ একাধিক সংগঠনের স্বাস্থ্যভবন অভিযান।
বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা বোস ঘোষরা আওয়াজ তুলেছেন আর জি করের নির্যাতিতার বিচার দিতে হবে। অবিলম্বের স্বৈরাচার বন্ধ করতে হবে। রাজ্যের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এদিকে ৯০ দিন পরেও আর জি কর মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। পাশাপাশি অভাক দে, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কেনও কোনও ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দফতর।
অবিলম্বে আর জি করকাণ্ডে দায়বদ্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্যভবনে ডেপুটেশন দিয়েছেন টিআইসিইউ, শ্রমজীবী সমাদ্বয় কমিটির সদস্যরা।
