
শুধু চিকিৎসক খুনেরই নয়, এবার আর জি কর হাসপাতালের সবরকম দুর্নীতির তদন্ত করবে সিবিআই। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চিকিৎসক খুনের ঘটনায় প্রথম থেকেই সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে থাকাকালীন আর্থিক দুর্নীতি থেকে মৃতদেহ ও বায়ে মেডিক্যাল বর্জ্য পাচার, টেন্ডার দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। এব্যাপারে ইতিমধ্যেই আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ইডি-র তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছেন। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যাবতীয় দুর্নীতির তদন্তভার সিবিআইকে তুলে দিয়েছেন। ফলে দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের গঠন করা সিট-র আর কোনও গ্রহণ যোগ্যতা রইল না। শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
