গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk আর জি করে অনিকেত-কে দেখতে তাঁর বাবা

    আর জি করে অনিকেত-কে দেখতে তাঁর বাবা

    0
    165
    ছেলেকে হাসপাতালে দেখতে আর জি কর মেডিক্যাল কলেজের সিসিইউতে গিয়েছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাত-র বাবা। শনিবার ঝাড়গ্রামের শিলদা থেকে আর জি করে এসেছেন বাবা অপূর্ব কুমার মাহাত।
    অনিকেতকে দেখে বেরিয়ে তাঁর বাবা অপূর্ব মাহাত জানিয়েছেন, তাঁর পুত্র আগের থেকে ভাল রয়েছেন। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, যে সমস্যাগুলি তাঁর শরীরে দেখা দিয়েছিল, দেড় দিনের চিকিৎসায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তাঁর কথায়, ডাক্তাররা বলেছেন, যে সমস্যাগুলি তৈরি হয়েছিল সেগুলি এখন অনেকটাই কমেছে। অনিকেতের সঙ্গে কথাও বলেছেন তাঁর বাবা। লাগাতার অনশনের জেরে ইতিমধ্যেই অসুস্থ হয়ে আর জি কর হাসপাতালে ভর্তি হয়েছেন অনিকেত মাহাত।
    তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শারীরিক অবস্থা খারাপ হলেও ১০ দফা দাবি আদায়ে আমরণ অনশনে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
    ছবি  সৌজন্যে : নিজস্ব