আর জি করে আর্থিক অনিয়ম, সিট গঠন নবান্নর 

0
187
Financial irregularities due to RG new seat formation
Financial irregularities due to RG new seat formation

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়।

সেই আবহেই ওই সরকারি হাসপাতালে তিন বছরের বেশি সময় ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছে নবান্ন। ওই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন আইপিএস অফিসার প্রণব কুমার। একটি নির্দেশিকা জারি করে এ কথা জানানো হয়েছে। রাজ্য সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আর জি কর মেডিক্যাল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তে একটি সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে ওই বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট হাসপাতালের সকল সরকারি দফতরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে। তদন্তকারী দলের মাথায় থাকছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে ওই দল আবার পুলিশের যে কোনও অফিসার, কর্মীর সাহায্য নিতে পারবেন। সিট গঠনের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।