গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আর জি করে গিয়ে প্রিন্সিপাল-সুপারকে জেরা সিবিআইয়ের

    আর জি করে গিয়ে প্রিন্সিপাল-সুপারকে জেরা সিবিআইয়ের

    0
    143
    RG KAR A GIYE O JERA CBI ER 1
    RG KAR A GIYE O JERA CBI ER 1
    আর্থিক দুর্নীতির তদন্তে রবিবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজেও পৌঁছে যায় সিবিআইয়ের আরেকটি দল।
    তিন ভাগে ভাগ হয়ে কাজ শুরু করে। ডেকে পাঠানো হয় নতুন প্রিন্সিপাল এবং সুপারকে। হাসপাতালে সন্দীপ ঘোষের ব্যবহৃত কম্পিউটারের তথ্য উদ্ধারে সক্রিয় হয়েছে সিবিআই। গাড়ি পাঠিয়ে বাড়ি থেকে ডেকে পাঠানো হয় নতুন প্রিন্সিপাল মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে। তাদেরকে বেশকিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা।  প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ট যে কম্পিউটার ব্যবহার করতেন সেটি বাজেয়াপ্ত করা প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। ডেকে পাঠানো হয় আর জি কর মেডিক্যালের অ্যাকাউন্টস বিভাগের অফিসার, ক্যান্টিনের কয়েকজন কর্মী, স্টোর আধিকারিকদের।