আর জি করে তাণ্ডব, ৮৮ জন অভিযুক্তের অন্তর্বর্তী জামিন

0
179
স্বাধীনতার মধ্যরাতে আর জি কর মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় ৮৮জন অভিযুক্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। মূলত ৩টি থানার এফআইআরের ভিত্তিতে ধৃত ৮৮ জনের ৩০ ডিসেম্বর জামিন মঞ্জুর করেছে শিয়ালদা কোর্টের বিচারপতি। 
স্বাধীনতার মধ্যরাতে রাত দখলের সময় আর জি কর মেডিক্যালে হামলার অভিযোগে টালা, উল্টোডাঙা, শ্যামপুকুর থানার এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তদের। অভিযুক্তপক্ষের আইনজীবী দেবাঙ্ক দাস জানিয়েছেন, এরা কোনও বেআইনি কাজ করেনি। অভিযুক্তদের নিঃশর্তে জামিন যাওয়া হয়েছিল। আদালত আমাদের সেই জামিন মঞ্জুর করেছে। বস্তুত, আর জি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে ১৪ অগাস্ট রাতে  একদল দুষ্কৃতী হঠাৎ হামলা করে হাসপাতালে। ভাঙচুর করা হয় হাসপাতালে ইএনটি বিভাগ থেকে শুরু করে সব। মারধর কররার অভিযোগ ওঠে পুলিশ আধিকারিকরাও।