
ষষ্ঠীর দিন সকালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আর জি কর হাসপাতালে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে আর জি কর হাসপাতালে আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের।
সেখানেই রক্তদানের মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছিলেন জুনিয়র ডক্তারেরা, পাশাপাশি তাঁদের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন হাসপাতালের সিনিয়র ডাক্তারেরাও। জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার বলেছেন, নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়াতেই সিনিয়রেরা গণইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কিন্তু, শোনা যাচ্ছে, গণ ইস্তফার পর থেকেই তাঁদের উপর প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এই বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি সত্যি তেমন কিছু হয়, তবে আগামীদিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তীব্রতর হবে।








