গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর: আরও ১ চিকিৎসককে তলব, ভাঙচুরে গ্রেফতার ৩৭

    আর জি কর: আরও ১ চিকিৎসককে তলব, ভাঙচুরে গ্রেফতার ৩৭

    0
    112
    RG KAR ARO EKJON CHIKITHSOKK K TALOB
    RG KAR ARO EKJON CHIKITHSOKK K TALOB

    আর জি কর-কাণ্ডে আরও এক চিকিৎসককে নোটিস দিয়েছে লালবাজার। সমাজমাধ্যমে ভুল তথ্য প্রচারের জন্য তাঁকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

    পাশাপাশি লালবাজার সূত্রে খবর, আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোট ৩৭ জন। আর জি করের ঘটনা প্রসঙ্গে এর আগে দু’জন চিকিৎসককে তলব করেছিল লালবাজার। চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে রবিবার ডাকা হয়েছিল। তাঁরা সোমবার হাজিরা দেবেন বলে জানিয়েছেন। তবে তাঁরা একা যাবেন না। সতীর্থ চিকিৎসকেরা মিছিল করে তাঁদের কলকাতা পুলিশের সদর দফতর পর্যন্ত পৌঁছে দেবেন। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত হবে সেই মিছিল। সঙ্গে থাকবেন ওই দুই চিকিৎসকের আইনজীবীরাও। এর পর মেডিক্যাল কলেজের সামনে ওই দু’জনের ফেরার অপেক্ষায় অবস্থানে বসার কথা রয়েছে সতীর্থ চিকিৎসকদের। আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে এই ঘটনাটিকে কেন্দ্র করে নানা তথ্য ছড়াচ্ছে। অনেকাংশেই যা ভিত্তিহীন বলে অভিযোগ। কলকাতা পুলিশ প্রথম থেকে ভুয়ো তথ্যের বিরুদ্ধে প্রচার করছে। সাংবাদিক সম্মেলন করে পুলিশ কমিশনার বিনীত গোয়েলও প্রমাণ ছাড়া তথ্য সমাজমাধ্যমে পোস্ট না করার জন্য অনুরোধ করেছিলেন। ভিত্তিহীন তথ্য ছড়ালে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।