
আর জি কর আর্থিক দুর্নীতি তদন্তে বেলেঘাটা, এন্টালি, কেষ্টপুর, হাওড়া সহ ১৫ জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকরা।
রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আর জি করের একাধিক কর্তার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। জানা গিয়েছে, কেষ্টপুরে আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। পাশাপাশি এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর জি করের চিকিৎসা সামগ্রী সরবরাহকারী বিপ্লব সিং-র হাওড়ার বাড়িতে গিয়েছে সিবিআই। এদের সকলের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকেরা। সিবিআইয়ের একটি দল আরজি কর হাসপাতালেও গিয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালের ক্যান্টিন থেকে শুরু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন তাঁরা।
