
আর জি কর-হাসপাতালের প্রিন্সিপাল পদে থেকেও বারুইপুরে প্রাইভেট চেম্বার চালাতেন সন্দীপ ঘোষ।তদন্তে এমনই একের পর এক তথ্য উঠে এসেছে সিবিআই-র হাতে।
আর জি কর কাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক নতুন সূত্র। সিবিআইয়ের দাবি, তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দিন বারুইপুর স্টেশন সংলগ্ন এলাকার নমিতা সেবায়াতন ছিল সন্দীপ ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন। সূত্রের খবর, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন ঘটনার দিন বারুইপুর স্টেশন সংলগ্ন একটি এলাকায় ছিল। জানা যাচ্ছে ওখানেই নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস চালাতেন এই সন্দীপ ঘোষ। সরকারি হাসপাতালের চিকিৎসক হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার করে বেনিয়মের চেম্বার চালাতেন কী এই সন্দীপ ঘোষ, সিবিআইয়ের দাবি দিচ্ছে সেই ইঙ্গিত। পাওয়া যাচ্ছে নানা লিফলেট ও বিজ্ঞপ্তি।








