আর জি কর থেকে কসবার ল’কলেজ। এরাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেছেন মা মাটি মানুষের সরকার মহিলাদের প্রতি অন্যায় করেছে। পশ্চিমবঙ্গের হাসপাতালও মহিলাদের জন্য সুরক্ষিত নয়। এখানে চিকিৎসকদের ওপর অত্যাচার হয়েছে। এই ঘটনা ঘটার একবছরের মধ্যেই আরও একটি কলেজে ঘটনা ঘটেছে। সেখানেও দেখা গিয়েছে তৃণমূলের লোকেরা জড়িত। কিন্তু তৃণমূল সরকার অভিযুক্তদেরই বাঁচায়।
গ্রাম থেকে শহর
News & Much More
