আর জি কর-কাণ্ডে দোষীদের রেয়াত নয়, বার্তা মুখ্যমন্ত্রীর  

0
192
doshi der rehai noy mamata
doshi der rehai noy mamata

তাঁকে অসম্মান করলেও, বাংলা মাকে অসম্মান করবেন না, বেহালার স্বাধীনতা দিবসের প্রাক্কালের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি বাংলাকে অপমান-বদনামের চেষ্টা করা হলে তিনি ছেড়ে কথা বলবেন না।

মুখ্যমন্ত্রীর মন্তব্য, আর জি কর কাণ্ডের প্রতিবাদের ঘটনায় তিনি প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে সমর্থন করেছেন, কিন্তু এই আন্দোলনের নামে বিরোধী রাজনৈতিক দলগুলি ফায়দা তোলার চেষ্টা করছে তা তিনি বরদাস্ত করবেন  না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্য, তৃণমূলের কেউ কেউ ষড়যন্ত্রে যুক্ত ছিল, তাঁদেরকে আগেই দাড়িয়ে দেওয়া হয়েছে, মুখপাত্রের পদ থেকে। একইভাবে আর জি করে প্রিন্সিপাল থেকে শুরু করে যারা যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল বলে খবর এসেছিল তাঁদের ট্রান্সফার করা হয়েছে। আর জি করের নির্দিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সেই সময় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদেরও ছাত্র-ছাত্রীদের দাবি মেনে সরিয়ে দেওয়া হয়েছে। সবকিছু মানা হয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রীর আরও বার্তা বর্তমানে রাজ্য প্রশাসনের হাতে আর জি করের তদন্তভার না থাকলেও, শেষপর্যন্ত এই তদন্তে যা যা সাহায্য লাগবে তা করা হবে।