
জনপ্রিয় শ্যামা সঙ্গীতের কথা বদলে সাম্প্রতিক আর জি করের ঘটনার রেফারেন্স টানায় চাকরি হারাতে হয়েছে ব্যারাকপুর পুলিশে কর্মরত অস্থায়ী হোমগার্ডকে।
এমনই অভিযোগ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেলঘরিয়া থানার অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পাণ্ডা। ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় নির্যাতিতা চিকিৎসকের দেহ। এরপর ২১ অগাস্ট আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন ওই হোমগার্ড। কোনও কারণ না দেখিয়েই চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ ওঠে হোমগার্ডের বিরুদ্ধে। হোমগার্ডের অভিযোগ, ভিডিও পোস্টের পর নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। হেনস্থা ও মানসিক নির্যাতন করছেন পুলিশ কর্তারা।
১৮ অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ছবি সৌজন্যে : ফাইল
