
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। একইভাবে জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন তমলুক মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা।
যতদিন না পর্যন্ত দশ দফা দাবি মানা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে এমনটাই জানিয়েছেন, আইএমএ-র তাম্রলিপ্ত শাখার সম্পাদক কল্যাণময় বসু। আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর নৈহাটি শাখার তরফ থেকে নৈহাটি মিত্রপাড়া এলাকায় চলছে প্রতীকী অনশন।
এদিকে আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে সর্বভারতীয় আইএমএ-র ডাকে ১২ ঘণ্টা প্রতীকী অনশনে বসেছেন হাওড়া ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসকরা। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের অনশন শুরু করেছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
