
মালদা মেডিক্যাল কলেজে যোগদান করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্তচৌধুরি।
ছাত্রছাত্রীদের অভিযোগ আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপিসারে মালদা মেডিক্যাল কলেজে যোগদান করেছেন। যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিক্যালের অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না। প্রিন্সিপালের ঘরের সামনে জমায়েত করে বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা।
