গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর : প্রধান বিচারপতিকে চিঠি পুরুলিয়ার সাংসদের

    আর জি কর : প্রধান বিচারপতিকে চিঠি পুরুলিয়ার সাংসদের

    0
    200
    আর জি কর মামলার দ্রুত নিষ্পত্তি ও বিচারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
    এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হায়দরাবাদের সর্দার বল্লভভাই পটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি’কে চিঠি পাঠিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার একটি চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুরুলিয়ার বিজেপি সাংসদ বলেছেন, তিনি প্রধান বিচারপতিকে আবেদন করেছেন যে সুপ্রিম কোর্টে

    আর জি কর মেডিক্যাল কলেজের মামলায় দ্রুত বিচারের বিষয়টি বিবেচনা করতে। কারণ এই মামলার শুনানির বিলম্ব পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত হতাশাজনক। পাশাপাশি নির্যাতিতা এবং তার পরিবারের জন্য দ্রুত বিচার পাওয়া প্রয়োজন। একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভুল আচরণের কথাও প্রধান বিচারপতির কাছে তুলে ধরেছেন তিনি।