গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর: বৃহস্পতিবার ফের শুনানি

    আর জি কর: বৃহস্পতিবার ফের শুনানি

    0
    198
    RG KAR  BRIHASPOTIBAR FER SUNANI
    RG KAR BRIHASPOTIBAR FER SUNANI
    আর জি করের ধর্ষণ ও খুনের মামলা এবার সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আগামী ২২ অগাস্ট এবিষয়ে সিবিআইইডি কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট জানতে চেয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ।
    মঙ্গলবার আর জি করকাণ্ডে রাজ্যের ভূমিকা নিয়ে রীতিমত কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। ধর্ষণকাণ্ডে রাত ১১টা ৪৫ মিনিটে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল জানার পরেই প্রধান বিচারপতি জানতে চান কখন দেহ দেওয়া হয়েছিল। আর তারপরেই আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানান কয়েকঘণ্টার মধ্যেই দেওয়া হয়েছিল। এরপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন তোলেন এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘণ্টা আগে কি করে দেহ দেওয়া হল। এবং বিকালে ময়নাতদন্তের পর বলা হল খুন। তাহলে সেক্ষেত্রে আর জি করের অধ্যক্ষ এবং অন্যান্যরা কি করছিলেন, প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। সেইসঙ্গে মন্তব্য হাসপাতালের এফআইআর দায়ের করা।