
বেহালা বরিশা সর্বজনীন-র পুজো মণ্ডপের উদ্বোধনে গিয়ে আর জি কর-এর ঘটনায় অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা করার ততটাই করেছেন এবং আগামীতেও করবেন। মদন মিত্র-র দুর্গাপুজোতে সবাইকে নিয়ে শামিল হন, কারণ দুর্গাপূজায় বহু মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। উৎসবে না ফিরলে তাহলে যে মানুষগুলো এই দুর্গাপুজোর উপর নির্ভর করে তাতে তাদের আর্থিক অবস্থা ভেঙে পড়বে। বেহাল বরিশা সর্বজনীন এর এ বছরের পুজোর থিম রুদ্রাণী যেখানে ফুটিয়ে তোলা হয়েছে সারা বিশ্বে মহিলাদের উপর নির্যাতনের কথা। যদিও পুজো কমিটির বক্তব্য আর জি কর-র ঘটনার আগেই তাদের থিম তৈরি হয়ে গেছিল। পাশাপাশি শিল্পীর বক্তব্য এই থিমের মাধ্যমে আমরা আর জি কর-র অপরাধীর শাস্তি দাবি করেছেন।








