
নামের আগে আর ডাক্তার লিখতে পারবে না জেলবন্দি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে।
১১ দিন পরেও শোকজের জবাব না পেয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের ঘোষণা করেছেন মেডিক্যাল কাউন্সিল। ৭ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে শোকজ করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সেই শোকজের চিঠিতে আরজি করকাণ্ডে তাঁর নাম জড়িয়ে পড়া এবং সেই সংক্রান্ত ইস্যু উল্লেখ করা হয়েছিল। সেই মর্মে তিনদিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছিল। এদিকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন সিনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি রাজ্য মেডিক্যাল কাউন্সিল সাফাই অভিযানে এসেছেন। অবিলম্বে দুর্নীতিগ্রস্ত মেডিক্যাল কাউন্সিল বডি ভেঙে দিতে হবে। দুর্নীতিগ্রস্তদের বার করতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ডেপুটেশন দিতে গেলে বাধার মুখে পড়েন চিকিৎসকরা। পুলিশের সঙ্গে বচসাতেও জড়ান চিকিৎসকরা।








