আর বাহিনী নয়, রাজ্য ব্যর্থ হলে পদক্ষেপ কেন্দ্রের – কোর্ট

0
215
R BAHINI NOY RAJJO BYARTHO HOLE PADOKKHEP KENDRER COURT
R BAHINI NOY RAJJO BYARTHO HOLE PADOKKHEP KENDRER COURT
ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্য ব্যর্থ হলে উপযুক্ত পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার। ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আর না বাড়িয়ে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন সন্ত্রাস কবলিত এলাকায় শান্তি বজায় রাখতে সমস্ত পদক্ষেপ করবে রাজ্য। আর রাজ্য ব্যর্থ হলে তবেই কেন্দ্র পদক্ষেপ করতে পারবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে এখনও রাজ্যের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে বলেছে আদালত। ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যে ১৯ জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন। পরে হাইকোর্ট সেই মেযাদ ২১ জুন পর্যন্ত বৃদ্ধি করে। তারপরেও হাইকোর্ট জানায় ২৬ জুন পর্যন্ত বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সেই মেয়াদ শেষ হয়েছে বুধবার।