কয়েকদিনের জাঁকজমকের শেষে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা-বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। শনিবার সকাল থেকেই চন্দনগরের আকাশে বাতাসে কার্যত ছিল বিষাদের সুর। নামকরা বারোয়ারিগুলো প্রতিমা নিরঞ্জনের ব্যস্ততা শুরু করেছিল সকাল থেকেই। তারমধ্যেই চলে মণ্ডপে মণ্ডপে চলে মহিলাদের সিঁদুরখেলা। এরইমধ্যে অন্যতম ভদ্রেশ্বরেরর তেঁতুলতলার দেবীবরণের অনুষ্ঠান। শাড়ি পরে পুরুষরাই এখানে জগদ্ধাত্রী প্রতিমাকে বরণ করেন।
গ্রাম থেকে শহর
News & Much More
