
আলোচনার মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। টলিপাড়ার অচলাবস্থা নিয়ে এমনই মন্তব্য করেছেন অভিনেতা প্রযোজক দেব। তিনিও কাজ বন্ধ রাখতে পছন্দ করেন না।
তিনি মনে করেন, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্প, প্রোডিউসার্স গিল্ড, সকলকেই একটা মধ্যস্থতায় আসতে হবে, যাতে কাজটা শুরু করা যায়। এবং যে দাবিগুলো উঠছে, সেগুলোর যতটা সম্ভব সেগুলি গ্রহণ করা এবং যেগুলি সম্ভব না, সেগুলিকে কীভাবে প্রগতিশীল উপায় এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখা উচিত। যাতে কাজটা ভালভাবে সুষ্ঠভাবে হতে পারে। বিশ্বাসদের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, কেউ কিছু করতে পারবে না, টলিপাড়ায় অচলাবস্থা নিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি টালিগঞ্জে ফেডারেশন বনাম ডিরেক্টর গিল্ড-র সমস্যার পুরো ঘটনা জানেন মুখ্যমন্ত্রী, সবটাই তাঁর জানা।
