গির্জায় গির্জায় প্রার্থনা, ক্যারল, কেক-পেস্ট্রি, বছর শেষে শীতের ডিসেম্বরে পার্কস্ট্রিটে চোখ ধাঁধানো আলো। ক্রিসমাস ইভে জমজমাট কলকাতা। সন্ধে নামতেই প্রতিবছরের মত চেনা ছন্দে ফিরেছে পার্কস্ট্রিট। আর রাত যত গড়িয়েছে সান্তার টুপি পরে কেউ তুলেছেন সেলফি, কেউ আবার ছোটদের আবদার মেটাতে ব্যস্ত। রাত বাড়তেই রেস্টুরেন্ট, বার-পাবে সেলিব্রেশন মুড। উৎসবের মুডে বৌবাজারের অ্যাংলো পাড়া বো-ব্যারাকও। ভিড়ের যেকোনও অপ্রীতিকর ঘটনা সামলাতে তৎপর রয়েছে পুলিশও।
গ্রাম থেকে শহর
News & Much More
