আল ফালাহ-র প্রতিষ্ঠাতার পৈতৃক সম্পত্তির বিরুদ্ধে পদক্ষেপ নয়!

0
85
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকির পৈতৃক সম্পত্তির বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। জানিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।
মধ্যপ্রদেশের মহুতে মুকেরি মহল্লায় সিদ্দিকির একটি পৈতৃক বাড়ি রয়েছে। ওই বাড়ির একটি অংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। ওই অংশ ভেঙে ফেলার জন্য সম্প্রতি মহু ক্যান্টনমেন্ট বোর্ড থেকে নোটিস পাঠানো হয় সিদ্দিকির পৈতৃক বাড়িতে।
তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এখনই ওই ভবনের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না। মহু ক্যান্টনমেন্ট বোর্ডের নোটিসের উপর স্থগিতাদেশ জারি করেছে আদালত। দিল্লিতে লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের পর থেকে তদন্তকারীদের নজরে রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। গাড়ি বিস্ফোরণের ঠিক আগেই ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়।