
আলু ব্যবসায়ীদের কর্মবিরতির দ্বিতীয় দিনেই পাইকারি বাজারে বাড়ল আলুর দাম। সিঙ্গুরের পাইকারি বাজারে ৫০ কেজির বস্তা পিছু গড়ে ১৫০ থেকে ২০০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছে পাইকারি ব্যবসায়ীরা।
অভিযোগ দাম বাড়ার পরেও চাহিদামতো আলু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি বেশিদিন চললে খুচরো বাজারেও আলু দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব্জি মুরগির পর এবার আলুর দামেও ছেঁকা লাগতে পারে। বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সিঙ্গুরের হিমঘরে শনিবার আলুর বস্তা ১২৫০ থেকে ১২৭০ টাকা ছিল। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১৪৫০ টাকা।
