আশঙ্কাজনক অনশনকারী চিকিৎসক পুলস্ত্য 

0
158
অনিকেত মাহাত, আলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায়ের পর এবার গুরুতর অসুস্থ আন্দোলনরত জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রবিবার রাতেই অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হয়েছে এনআরএসে।
এনআরএস হাসপাতালেরই অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। ইউরিনে কিটোনের মাত্রা বেড়ে, বমি বমি ভাব রয়েছে পুলস্ত্য আচার্যের, জানালেন এনআরএসের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ দেব।। তিনি এও বলেছেন, দীর্ঘ সময় না খাওয়ার জন্য মূলত এই সমস্যাগুলি হয়েছে। এছাড়া তাঁর শরীরে জলের পরিমাণও কমে গেছে। বর্তমানে পুলস্ত্যের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন নেফ্রলজি, কার্ডিওলজি, মেডিসিন, চেস্ট মেডিসিন, অ্যানাস্থেসিয়া বিভাগের প্রতিনিধিরা। এও জানানো হয়েছে, তাঁর নানা রকমের পরীক্ষানিরীক্ষা করা হবে।
পুলস্ত্যের অবস্থা এখন স্থিতিশীল হলেও বিপদ কাটেনি। তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ছবি সৌজন্যে – নিজস্ব ছবি