আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার, পথে এসএলএসটি শিক্ষকরাও

0
188
ছবি সৌজন্যে : নিজস্ব

১০ দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।

পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আশাকর্মীরা। ১৫ হাজার টাকা ন্যূনতম ভাতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। ফিক্সড বেতন চালু করতে কেন্দ্র এবং রাজ্যের বেতনের ফারাক মেটাতে হবে। চাকরি নিশ্চয়তা দিতে হবে। ১০ দফা দাবিতে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যভবনে ডেপুটেশন দিয়েছেন তাঁরা। একদিকে যখন আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তখন ২০১৬-র এসএলএসটি-র শিক্ষক শিক্ষিকাদের আচার্য সদন অভিযান ঘিরেও উত্তেজনা ছড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের কালীঘাট অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল।