গত মাসেই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আশাকর্মীদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল কলকাতার রাস্তায়। রাজ্য বাজেটে সেই আশাকর্মীদের বেতন হাজার টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। অন্তর্বর্তী বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আশাকর্মীদের দাবি মেনে কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য এবং ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদেরও ভাতা হাজার টাকা বাড়ানো হয়েছে। ছাব্বিশের নির্বাচনের আগে বাজেটে মহিলাদের সবচেয়ে বেশি নজর ছিল লক্ষ্মীভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি নিয়ে। অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীরভাণ্ডারে ৫০০ টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে দেড় হাজার টাকা মিলবে লক্ষ্মী ভাণ্ডারে।
গ্রাম থেকে শহর
News & Much More
