
বারুইপুরের আশ্রমে নাবালককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার মাতাজিকে আদালতে পেশের সময ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখালো এলাকাবাসী।
২৮ মে বারুইপুরের উত্তরভাগ দমদমা এলাকায় চুরির অপবাদে ক্লাস সেভেনের এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয় আশ্রমের বিরুদ্ধে। জানা যায় প্রবীর সরকার ওই ছাত্র মামারবাড়িতে বেড়াতে এসেছিল। তাকে চুরির অপবাদ নিয়ে আশ্রমে ডেকে পাঠিয়ে মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে আশ্রমের মাতাজি সহ জনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ।








