আসল চোর কে সবাই জানে। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মীদের চোর বলছে তৃণমূল। কিন্তু সবাই জানে তৃণমূল সরকার সবেতেই কাটমানি খায়। বেছে বেছে সব হিসেব নেওয়া হবে। নির্মম সরকার যতই জোর লাগাক, পরিবর্তন আটকাতে পারবে না। নরেন্দ্র মোদী আরও বলেছেন বাংলার যুবকরা ডিগ্রি পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না। পশ্চিমবঙ্গ ছেড়ে ভিনরাজ্যে যেতে হচ্ছে যুবকদের। আর তৃণমূলের নেতারা নিজেদের পকেট ভরে উন্নয়ন আটকে রাখছে।
গ্রাম থেকে শহর
News & Much More
