
কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত ৪ যুবক আসানসোল আদালতে আত্মসমর্পণ করেছে। আসানসোলের ছাত্রীকে পাহাড় দেখানোর নামে বাঁকুড়ার একটি রিসর্টে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে বন্ধুদের বিরুদ্ধে।
ঘটনার পর নির্যাতিতার পরিবারের তরফে আসানসোল মহিলা থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু ঘটনার পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় ৪ অভিযুক্ত। মোবাইল ফোন সুইচড অফ ছিল। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বিহার, ঝাড়খণ্ডে লুকিয়ে থাকার পর শেষপর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছে তাঁরা। আদালতে পুলিশ ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদনও করে।
কিন্তু ত্রুটিপূর্ণ আবেদন থাকায় ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত।
