আহত অভয়ার মা, তদন্ত চলছে, দাবি সিপি-র

0
211

অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। মন্তব্য করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। নবান্ন অভিযানে জখম পুলিশকর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সিপি মনোজ বর্মা। সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন নির্যাতিতার মা জখম হয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তার তদন্ত হবে। যদি মহিলার গায়ে হাত তোলা হয়ে থাকে, তবে সেই কাজ কারা করেছেন তা দেখা হবে।