ইউক্রেন পরাজিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ : ডেনিস

0
194
World War III if Ukraine is defeated Denis
World War III if Ukraine is defeated Denis
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যদি জিততে না পারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।এমনই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল।
গোটা যুদ্ধ পর্বে বিদেশ শক্তিগুলির কাছে ইউক্রেন অর্থ ও অস্ত্র সাহায্য চেয়ে এসেছে। তাদের সাহায্য করেও গিয়েছে আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি। কিন্তু সাম্প্রতিক কালে আমেরিকান কংগ্রেস যুদ্ধ-বাবদ খরচ নিয়ে দ্বিধাবিভক্ত। সেখানে আটকে রয়েছে বৈদেশিক সাহায্য সংক্রান্ত বিল। এই নিয়ে ভোটাভুটি হবে। এই অবস্থায় ইউক্রেনের প্রধানমন্ত্রী আশাবাদী, কংগ্রেসের ভোটাভুটিতে শেষমেশ ইউক্রেনই জয়ী হবে।তিনি বলেছেন, এখন নয়, আগামিকাল নয়, গত কালই ইউক্রেনের এই অর্থের প্রয়োজন ছিল। তাঁরা রক্ষা না করলে ইউক্রেন ভেঙে যাবে। এই বিশ্বে ভাঙন ধরবে। বিশ্বের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ভাঙন ধরবে। গোটা দুনিয়া তখন দেখতে পাবে নতুন নিরাপত্তা ব্যবস্থার দশা। তখন আরও দ্বন্দ্ব দানা বাঁধবে, আরও যুদ্ধ শুরু হবে, আর দিনের শেষে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে।অন্যদিকে রাশিয়ার হুঙ্কার, আমেরিকা নতুন করে সাহায্য করলেও কোনও লাভ হবে না।