ইউটিউব দেখে বোমা বানিয়ে গ্রেফতার যুবক 

0
217
Young man arrested for making bomb after watching YouTube
Young man arrested for making bomb after watching YouTube
অপমানের বদলা নিতে ইউটিউব দেখে বোমা বানিয়ে গ্রেফতার যুবক। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক বছর ১৮-র প্রবীর চট্টোপাধ্যায়।
স্থানীয় সূত্রের খবর, বছর ১৮ যুবক প্রবীর মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা হলেও, কয়েকবছর আগে তিলিপাড়া এলাকায় এসে থাকতে শুরু করেন তাঁরা।মোবাইলের আসক্তি ছিল তাঁর। সম্প্রতি তার সঙ্গে এলাকায় কিছু যুবকের সঙ্গে ঝামেলা হয়। এরপরই সেই ঘটনার বদলা নিতে ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল জেনে প্রয়োজনীয় মালপত্র জোগাড় করে বোমা তৈরি করে। বোমা বেঁধে গভীর রাতে পাড়ার রাস্তায় সেই বোমা ফাটিয়ে পরীক্ষা করেও দেখছিলেন তিনি। তখনই নজরে পড়ে পাড়ার কয়েকজনের। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে। উদ্ধার হয় আধ ফাটা বোমাগুলি। পাশাপাশি অভিযুক্তর বাড়িতে হানা দিয়েছ বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ।