
বিহারের পাঙ্গু গোষ্ঠীর পর কসবাকাণ্ডে আবার বিহার যোগ দেখছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশ সূত্রে খবর ইকবাল বলে যে ব্যক্তি তাঁকে অস্ত্রের যোগান দিয়েছিলেন বলে দাবি করেছিলেন কসবাকাণ্ডে গ্রেফতার আফরোজ খান ওরফে গুলজার।
আদতে তাঁর কোনও অস্তিত্বই নেই। তবে জেরায় পুলিশ জানতে পেরেছে দুর্গাপুজোর সময় তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু প্রিন্ট। এমনই খবর। ব্লু প্রিন্ট তৈরির জন্য বিহার থেকে লোক এনেছিল গুলজার। আগে বিহারের বেউর জেলে বন্দি ছিলেন ওই ব্যক্তি।
পার্টনার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। ওই ব্যক্তিই বিহারের বাসিন্দা গুলজারকে অস্ত্র জোগাড় ও লোক পাঠানোয় সাহায্য করেছিল।
ছবি সৌজন্যে : নিজস্ব
