ইজরায়েলকে ৮ হাজার কোটি টাকার অস্ত্র আমেরিকার

0
299
8 thousand crore rupees of arms to Israel from America
8 thousand crore rupees of arms to Israel from America
গাজায় সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতপর্বের মধ্যেই তেল আভিবের পাশে দাঁড়িয়ে ইজরায়েলকে আরও ৮ হাজার ৩৪০ কোটি টাকার অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। সংবাদমাধ্যম সূত্রে দাবি জো বাইডেন প্রশাসন ইজরায়েলের সঙ্গে ১০০ কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিক ভাবে সম্মত হয়েছে।
ওই অস্ত্রচুক্তি অনুযায়ী পেন্টাগনের কাছ থেকে কামান এবং ট্যাঙ্কের জন্য গোলা, মর্টারের শেল পাবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ৭ অক্টোবর প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘাত শুরুর পরেই নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়িয়েছিল বন্ধুরাষ্ট্র আমেরিকা।