ইজরায়েলের বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার  

0
275
Air India canceled flights to Israel
Air India canceled flights to Israel

যুদ্ধের আবহে ৩০ এপ্রিল পর্যন্ত ইজরায়েলের যাবতীয় বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। শুক্রবার এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত তেল আভিভের যাবতীয় বিমান বাতিল করা হয়েছে।

ইজরায়েলের ওই শহরে যাওয়া এবং আসার, অর্থাৎ উভয় দিকের বিমান বাতিল হয়েছে। বিমান সংস্থা আরও জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছে তারা। ইতিমধ্যে টিকিট কেটেছেন যে যাত্রীরা তাদের সাহায্য করবে বিমান সংস্থা। টিকিট বাতিলের জন্য অতিরিক্ত খরচ নেওয়া হবে না। যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। রবিবারই ইরানের হামলার আবহে ভারত-ইজরায়েলের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছিল এয়ার ইন্ডিয়া। শনিবার ইজরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে প্রায় ২০০টি ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।